বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে নতুন দায়িত্ব পেলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার (২১ সেপ্টেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে মন্ত্রণালয় তাকে এই পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানের ঘোষণা দেয়। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন।
মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত হারুন-অর-রশীদ তার নিজ দায়িত্বের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এ সময় একাডেমির দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সরকার কবি শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল। তার সেই চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়ে পড়েছিল। বর্তমানে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হারুন-অর-রশীদই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০