
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।
তবে এই নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে চিকিৎসার প্রয়োজনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ভোট দিতে না পারার বিষয়টি তিনি জাতীয় সংসদের স্পিকারকে লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মির্জা আব্বাসের অনুপস্থিতির কারণে কার্যত ভোটার সংখ্যা আরও একজন কমে যাচ্ছে।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবারই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০