
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত ক্রীড়া সংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে এবারের আসরটি সাজানো হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর ভূমিকা রেখেছিলেন। সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার অপরিহার্যতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিদেশি দল বা খেলোয়াড়দের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় অ্যাথলেটদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। তিনি দেশের ক্রীড়াবিদদের বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনের পর তিনি পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার মোট ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন, যার মধ্যে ৪৩১ জন পুরুষ এবং ১৩৪ জন নারী। প্রতিযোগীরা পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০