
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে তার গাড়িবহর বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে পৌঁছাতে শুরু করেছেন। আমন্ত্রণপত্র যাচাই করে অতিথিদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারপতি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০