
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামের এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় অবস্থিত 'মেসার্স কৃষি ঘরে' অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়। অভিযানে গোডাউন থেকে মোট এক হাজার বস্তা ডিএপি, এমওপি ও টিএসপি সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত থাকার সত্যতা নিশ্চিত হওয়ার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলার হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে আসছিলেন। সার মজুত ও বিক্রির বিষয়ে তাকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গোডাউনে মজুত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০