
রাজধানীর বংশালে মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০