
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবন অর্থাৎ ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর সংঘটিত এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং এলাকাটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিকশায় চড়ে আসা দুর্বৃত্তরা জাদুঘরের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের চিহ্নিত করতে কাজ করছেন। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০