
ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় এক মর্মান্তিক ও অদ্ভুত ঘটনায় ৩৫ বছর বয়সী রাজেন্দ্র বারাউতিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী যুবক রসগোল্লা ভেবে মুখে দেওয়া মাত্রই একটি দেশি বোমা বিস্ফোরিত হয়। বাজারদরে জমির মূল্য নির্ধারণে নতুন যে নিয়ম করল সরকার।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। স্থানীয় সূত্রে জানা যায়, দিনদোরি জেলার একটি এলাকায় ওইদিন রাজেন্দ্র আগুন পোহাচ্ছিলেন। সেই সময় গ্রামের এক ব্যক্তি সেখানে এসে একটি বস্তু নিয়ে আসেন, যা দেখতে অনেকটা জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো ছিল। এরপর অন্য একজন ব্যক্তি সেটি রাজেন্দ্রকে খেতে দেন। ‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’। প্রেম, গুপ্তচরবৃত্তি ও পদত্যাগ: জেনসেন হুয়াংকে এবার কংগ্রেসে তলব।
পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানিয়েছেন, ওই এলাকায় কিছু আদিবাসী জনগোষ্ঠীর লোকজন বুনো শূকর শিকারের জন্য এ ধরনের বোমা ব্যবহার করে থাকেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত ময়দা বা আটার গোলার ভেতরে বিস্ফোরক ভরে এগুলো তৈরি করা হয়। সাধারণত পুরোটা মুখে দিয়েই খাওয়া হয়।
যেহেতু রসগোল্লা নরম, গোলাকার এবং চিনির শিরায় ভেজানো থাকে, তাই সেগুলোর সঙ্গে এই বোমার বাহ্যিক মিল থাকায় যুবকটি বিভ্রান্ত হন।
বিস্ফোরণে গুরুতর আহত রাজেন্দ্রকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সকালের যে ৩ অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে, হার্ভার্ডের পরামর্শ।
পুলিশ কর্মকর্তা রেখা সিং আরও বলেন, নিহত যুবককে হত্যার পূর্বপরিকল্পিত উদ্দেশ্য থেকে এই বোমাটি দেওয়া হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা মজার ছলে এটি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া অপরাধমূলকভাবে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও। মেসির ১০ নম্বর জার্সি কাকে দেবেন, সিদ্ধান্ত জানালেন স্কালোনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০