
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য ইরান হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। প্রয়োজনে তেহরান আগাম পাল্টা পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওবার্তায় এই কঠোর অবস্থানের কথা জানান ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণের মাধ্যমে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন দেশটির এই উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করে রাখা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে চাপের মুখে আত্মসমর্পণে বাধ্য করা হবে। এখন পর্যন্ত আকাশ বা স্থলপথে ইরানকে কোনো ধরনের অবরোধে সফল করতে পারেনি ওয়াশিংটন।
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করেন ঘারিবাবাদি। আলজাজিরার তথ্যমতে, তার এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে তেহরানের আপসহীন অবস্থানেরই বহিঃপ্রকাশ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০