
আগামী বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির এই বিদায়ী ম্যাচটি দেখার জন্য একটি স্টেডিয়ামের ধারণক্ষমতা যথেষ্ট নয়। তার মতে, চাহিদা এত বেশি যে এমন পাঁচটি স্টেডিয়ামের টিকিট অনায়াসেই বিক্রি করা সম্ভব হতো। সে চলে গেলে যে শূন্যতা তৈরি হবে, তার কোনো বিকল্প নেই।
আবেগপ্রবণ স্কালোনি মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মাঠে তার মতো প্রতিভা অন্য কারও মধ্যে দেখা যায়নি। এলএমটেনের ২০৭ ম্যাচে ১২৫ গোলের পরিসংখ্যানের চেয়েও তার পেশাদারিত্ব ও সতীর্থদের জন্য রেখে যাওয়া দৃষ্টান্তই বেশি গুরুত্বপূর্ণ। কোচ আরও জানান, অনুশীলনে সবার আগে আসা ও সবার শেষে যাওয়ার অভ্যাসটি ছিল মেসির অনন্য বৈশিষ্ট্য। তার অভাব পূরণ করা প্রায় অসম্ভব। উল্লেখ্য, মরক্কোর ফ্লাইট জটিলতায় বুরকিনা ফাসোর অনূর্ধ্ব-২৩ ও মূল দলের মিশ্র স্কোয়াড অংশ নিলেও ফিফার বিশেষ অনুমতিতে ম্যাচটি পূর্ণ মর্যাদা পেয়েছে। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বেনিন ম্যাচের অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। ২০৭ ম্যাচে ১২৫ গোল করা এলএমটেনের পেশাদারিত্ব ও সতীর্থদের জন্য রেখে যাওয়া উদাহরণ স্মরণ করে আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘সে সবার আগে আসতো এবং সবার শেষে যেতো।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০