প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:০৫ এ.এম
মেঘনা গ্রুপে ১১৫ জন নিয়োগ: সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীন অ্যালুমিনিয়াম প্ল্যান্টে বিভিন্ন বিভাগে মোট ১১৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করা হবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নিয়োগের বিস্তারিত পদ ও বিভাগসমূহ নিচে তুলে ধরা হলো
- সিনিয়র অপারেটর ও অপারেটর (পদসংখ্যা ৪৫): এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ ও স্প্রে-প্রিন্টিং বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ক্রেন অপারেটর ও হেলপার (পদসংখ্যা ২০): এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ ও স্প্রে-প্রিন্টিং বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- সুপারভাইজার ও ফোরম্যান (পদসংখ্যা ৪): অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ ও মোল্ড রিপেয়ার (ডাই ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স) বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র অপারেটর, অপারেটর (শ্রিংক রেপিং), প্রটেকটিভ ফিল্ম অপারেটর ও লেজার প্রিন্টিং অপারেটর (পদসংখ্যা ১২): প্যাকেজিং বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- ফোরম্যান, সিনিয়র মেকানিক, মেকানিক ও সহকারী মেকানিক (পদসংখ্যা ১০): মেইনটেন্যান্স (মেকানিক্যাল) বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইলেকট্রিশিয়ান ও সহকারী ইলেকট্রিশিয়ান (পদসংখ্যা ১০): মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল) বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে দুই থেকে আট বছরের অভিজ্ঞতা এবং অবশ্যই এবিসি লাইসেন্সধারী হতে হবে।
- মিলিং অপারেটর, লেদ অপারেটর ও ওয়েল্ডার (পদসংখ্যা ৪): মেইনটেন্যান্স (মোল্ড) বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- সুপারভাইজার, সিনিয়র ডেলিভারি ম্যান ও ডেলিভারি ম্যান (পদসংখ্যা ১০): ডেলিভারি বিভাগে নিয়োগ। সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের বেতন-ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (CEZ), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। চাকরির আরও তথ্য: প্রক্সি দিয়ে পরীক্ষা, পিএসসিতে যোগদানে এসে আটক প্রার্থীকে থানায় হস্তান্তর। চাকরির আরও তথ্য: এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র, বেশি বিপাকে পড়বেন কারা।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: ক্রেন অপারেটর/হেলপার পদসংখ্যা: ২০ সেকশন/বিভাগ: এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন) ও ইডি ওয়ার্কশপ, স্প্রে-প্রিন্টিং; পদসংখ্যা: ২০ সেকশন/বিভাগ: এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন) ও ইডি ওয়ার্কশপ, স্প্রে-প্রিন্টিং।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০