
অনুমোদনহীনভাবে নির্মাণকাজ চালানোর অভিযোগে বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত একটি সম্পত্তির অংশবিশেষ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। গত ১২ অক্টোবর এ আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে এই ঘটনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে অজয় দেবগন ও তার প্রতিনিধি দল একটি বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। অনুমোদনহীন নির্মাণের অভিযোগে অজয় দেবগনের সম্পত্তিতে পদক্ষেপ নিয়েছে মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ, এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছেন অজয় ও তার টিম।
অজয়ের টিমের ভাষ্যমতে, গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে এটি তার ব্যক্তিগত বাসভবন, বিষয়টি তা নয়। এটি মূলত ভাড়া দেওয়া একটি আলাদা সম্পত্তি। তারা দাবি করেছেন, এই সম্পত্তির প্রয়োজনীয় অনুমতির জন্য যথাযথ দপ্তরে আবেদন করা হয়েছে এবং বিএমসির নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংশোধন ও সংস্কারমূলক কাজ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছিল।
ঘটনার বিস্তারিত তথ্য অনুযায়ী, জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অজয় দেবগন ও তার মা বীণা দেবগনের যৌথ মালিকানাধীন প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের একটি সম্পত্তি রয়েছে। বিএমসির অভিযোগ, সেখানে কর্তৃপক্ষকে না জানিয়েই অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ ও জানালা স্থাপনের মতো কাজ চলছিল।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে চাই যে, আমরা বিএমসির সকল বিধিবিধান ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলছি। আমাদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে বিএমসির পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনমূলক কাজগুলো সম্পন্ন করা হয়েছে।”
সম্পত্তিটি ফ্লোরিয়ান হুরেল স্যালন প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ২০২৬ সালের ১০ আগস্ট স্বাক্ষরিত পাঁচ বছর মেয়াদী চুক্তিতে মোট ১০ কোটি ৬১ লাখ রুপির কথা উল্লেখ রয়েছে, যার প্রাথমিক মাসিক ভাড়া ধার্য করা হয়েছে ১৬ লাখ রুপি। তবে বাণিজ্যিক ব্যবহারের এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল স্থানীয় কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। তাদের ভাষ্য, ভাড়া দেওয়ার অনাপত্তিপত্র (এনওসি) দিলেও, কাঠামোগত পরিবর্তন বা আবাসিক এলাকাকে বাণিজ্যিক কাজে রূপান্তরের অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া সোসাইটির বাসিন্দারা অতিরিক্ত যানজট, পার্কিংয়ের অভাব এবং সরু রাস্তায় শব্দদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিএমসির বিল্ডিং প্রপোজাল বিভাগ মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইন, ১৮৮৮-এর ৩৫৪এ ধারায় একটি নোটিশ জারি করে। এতে অনুমোদহীন সিপোরেক্স ব্লক ও দেয়াল নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশের শর্ত উপেক্ষা করায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ভাঙার এই কঠোর সিদ্ধান্ত নেয়। এছাড়া, সম্পত্তিতে গ্রাহকদের যাতায়াত বেড়ে যাওয়া, গাড়ি রাখার জায়গার সংকট, নিরাপত্তা এবং সোসাইটির সরু অভ্যন্তরীণ সড়কে শব্দদূষণ নিয়েও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন। ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।
এদিকে ব্যক্তিগত সম্পত্তির আইনি জটিলতার মধ্যেই অজয় দেবগনের জন্য সুখবর এসেছে বক্স অফিস থেকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে সিনেমাটির মোট আয় ৫২০ কোটি রুপি ছাড়িয়েছে। অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮। সিনেমাটিতে অজয়ের সহশিল্পী হিসেবে আছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০