
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কোদলা কওমিয়া মাদরাসা জামে মসজিদের ভেতরে সোফা ও চেয়ার-টেবিল বসিয়ে সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। শনিবার সকালে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবিতে মসজিদের পবিত্র স্থানে সোফা বসিয়ে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম। তিনি জানান, মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে গিয়ে তারা মসজিদের ভেতরে সোফা বসানো অবস্থায় দেখতে পান। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না উল্লেখ করে তিনি বলেন, মসজিদ ও মাদরাসার উন্নয়ন কার্যক্রম এবং পরিচালনা ব্যয় বাবদ বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে আলোচনার জন্যই তারা সেখানে গিয়েছিলেন। তাই মসজিদের ভেতর সোফা দেখেও তারা তাৎক্ষণিকভাবে কোনো আপত্তি জানাননি।
মসজিদের মতো ধর্মীয় উপাসনালয়ে এভাবে আসবাবপত্র বসিয়ে সভা করায় স্থানীয় পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। এদিকে, পুরো ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০