
মরিশাসে মর্মান্তিক এক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে; তারা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। পুলিশের ভাষ্যমতে, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী একটি বাক্স নামানোর সময় সেটি হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এই দুর্ঘটনা কেন এবং কীভাবে ঘটল, তা নিশ্চিত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০