
আগারগাঁওয়ে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, সচিবালয় স্থানান্তরের যাবতীয় প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিষয়টি উত্থাপন করা হবে এবং আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার সাথে সাথেই মূল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। তিনি জানান, সচিবালয় স্থানান্তরের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ আমরা শেষ করেছি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়। জাকারিয়া তাহের উল্লেখ করেন, অতীতে সচিবালয় স্থানান্তরের জন্য যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছিল, বর্তমান সরকার তা নিয়ে চার মাস আগে থেকেই কার্যক্রম শুরু করেছে।
প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনার কথা পুনর্ব্যক্ত করে গণপূর্তমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করে পুরো সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই সেই লক্ষ্য বাস্তবায়নে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কার্যক্রম ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০