
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগে পূর্ণ সমর্থন দিয়েছে কাতার। দোহায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে জার্মানির প্রতিনিধিদের কাছে নিজেদের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেশটি।
আলজাজিরার খবরে জানানো হয়, বুধবার দোহায় সফররত জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে আলোচনায় বসেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকে আঞ্চলিক সংঘাত নিরসনে যৌথ কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি উভয় রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সমন্বয় বৃদ্ধি নিয়ে মূল আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০