
মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডন থেকে একা ভারতের মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। শাহরুখ-সালমান-আমিরের দাপটের যুগে তিনি শ্রীদেবী, রেখা ও মাধুরীর মতো বড় তারকা হওয়ার স্বপ্ন দেখতেন।
অভিনয় নিয়ে প্রশ্ন উঠলে ক্যাটরিনা তাঁর সব অর্থ, সময় ও শ্রম দিয়ে মোট ৭টি কোর্স সম্পন্ন করেন। নাচকে ‘রোবোটিক’ বলা হলে তিনি একটি এসিহীন ১০ বাই ১০ ফুট ঘরে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা দুই বছর কত্থক গুরু ভীরু কৃষ্ণানের কাছে নাচ শেখেন। এছাড়া শিক্ষক রেখে তিনি হিন্দি ভাষার উচ্চারণ ঠিক করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০