ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বর্তমানে যে ‘জেন-জি’ আন্দোলনের ঢেউ দেখা যাচ্ছে, তাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে সংগঠনটির প্রতি সংহতি জানিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়।
নেহা বোরা বলেন, ভারতে চলমান এই আন্দোলনের সূচনা মূলত বাংলাদেশকে দেখেই হয়েছে। তিনি আরও জানান, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশে যে লড়াই শুরু হয়েছিল, বর্তমানে ভারতের তরুণ সমাজও একই উদ্দেশ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন বজায় রাখায় এবং পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, উভয় দেশের তরুণরা মিলে দক্ষিণ এশিয়ায় একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে এবং একে অপরের থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০