
দেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ড 'শিরোনামহীন' তাদের কার্যক্রম পরিচালনার জন্য একজন পূর্ণকালীন 'ব্যান্ড ম্যানেজার' খুঁজছে। নির্বাচিত ব্যক্তি ব্যান্ডের দৈনন্দিন কাজ, কনসার্ট ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ট্যুর পরিকল্পনা, বাণিজ্যিক যোগাযোগ এবং প্রোডাকশন সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
এই পদে ১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে সংগীত শিল্প, আর্টিস্ট ম্যানেজমেন্ট অথবা ইভেন্ট ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়া পেশাদার যোগাযোগ দক্ষতা, দায়িত্ববোধ এবং কার্যকর সমন্বয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
আগ্রহী প্রার্থীরা শিরোনামহীনের অফিশিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকা হোয়াটসঅ্যাপ বাটন ব্যবহার করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে নিম্নোক্ত নথিপত্রগুলো জমা দেওয়া আবশ্যক চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।
আবেদনের চূড়ান্ত সময়সীমা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। পদটির দায়িত্ব ও কাজের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ব্যান্ডের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো অনুসরণ করা যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০