
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান নিয়মিতভাবে প্রতিবছর ৫ শতাংশ থেকে ৭ শতাংশ হারে বেতন বৃদ্ধি করে থাকে। মন্ত্রিসভায় উপস্থিত কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে তিনি জানান। তবে তিনি স্পষ্ট করেন যে, নতুন অনুমোদিত পে স্কেলটি মূলত সরকারি বেতন কাঠামোর ওপর নির্ভরশীল কর্মচারীদের জন্য কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০