প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:০১ এ.এম
বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুতে ১৬৯ পদে বিশাল নিয়োগ, আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

নিয়োগ সংক্রান্ত তথ্য
বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেতু' বিভিন্ন বিভাগে মোট ১৬৯ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় ধূমপায়ী ও মাদকাসক্তদের নিরুৎসাহিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ ও বেতন
- সমন্বয়কারী: ২ জন। শিক্ষানবিশকাল ৮১,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৯০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।
- জোনাল ব্যবস্থাপক: ৪ জন। শিক্ষানবিশকাল ৫৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা।
- আঞ্চলিক ব্যবস্থাপক: ৮ জন। শিক্ষানবিশকাল ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা।
- সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক: ১০ জন। শিক্ষানবিশকাল ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বা সিএসিসি।
- শাখা ব্যবস্থাপক: ২৫ জন।
- সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা: ৪০ জন। শিক্ষানবিশকাল ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য।
- ফিল্ড অফিসার: ৮০ জন। শিক্ষানবিশকাল ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
অন্যান্য শর্তাবলি
শিক্ষানবিশকাল ৬ মাস নির্ধারণ করা হয়েছে। নিয়মিত হওয়ার পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা ও আনুতোষিকসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। এছাড়া সব নিয়মিত কর্মী ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রাপ্য হবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০’ ঠিকানায় সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ২।
- চাকরির আরও তথ্য: ২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ।
- চাকরির আরও তথ্য: বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০