
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কলকাতার এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে হরিদেবপুর থানা পুলিশ শ্যামসুন্দর সাহা নামের এই অভিনেতাকে আটক করে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা শ্যামসুন্দর বিভিন্ন বাংলা টেলিভিশন সিরিয়ালে নিয়মিত অভিনয় করে আসছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিনয়ের সুবাদে ওই তরুণীর সঙ্গে শ্যামসুন্দরের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কাজের প্রয়োজনে তারা দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, সেই সময় শ্যামসুন্দর তাদের একান্ত মুহূর্তের ছবি গোপনে তুলে রাখেন। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তাদের ঘনিষ্ঠ ছবিগুলো শ্যামসুন্দর তার কয়েকজন বন্ধুর কাছে ছড়িয়ে দেন। এই পরিস্থিতিতে ভুক্তভোগী তরুণী বাধ্য হয়ে হরিদেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অভিনেতা ও ভুক্তভোগী তরুণীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০