
কুমিল্লার বুড়িচংয়ে চাঁদা না দেওয়ার জেরে বিএনপি নেতা সুলতান আহমেদকে হত্যাচেষ্টার মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ৫ নভেম্বর মামলার শুনানিকালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত যুবদল নেতার আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ সুলতান আহমেদ এবং তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। সুলতান আহমেদ বর্তমানে বাকশিমুল ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি তিনি বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় এনামুল হক সবুজসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় রয়েছেন বাকশিমূল উত্তরপাড়া এলাকার রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া এবং মো. মিঠুসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন। এদের মধ্যে এনামুল হক সবুজ মৃত ওবায়দুল হকের ছেলে এবং বাকশিমূল এলাকার বাসিন্দা। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন।
এদিকে মামলার প্রেক্ষিতে পাল্টা অভিযোগ তুলেছেন এনামুল হক সবুজ। ঘটনার দিন সুলতান আহমেদের হামলায় তিনি ও তার ছোট ভাই আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সুলতান আহমেদকে মূল আসামি করে বুড়িচং থানায় পৃথক একটি মামলা দায়ের করেছেন যুবদল নেতা এনামুল। উভয় পক্ষের দায়ের করা মামলাগুলোতে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।
আইনজীবী ফারুক আহমেদ জানান, মারামারির এই মামলায় ৩২৬ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা আইনত জামিন অযোগ্য। দুই পক্ষের মধ্যে আপস আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন জানান, রেললাইনের সরকারি মাটি কাটাকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। বর্তমানে অভিযুক্ত এনামুল হক সবুজ কারাগারে থাকায় তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ৩২৬ এবং ৩২৭ ধারা মামলাগুলো সাধারণত জামে অযোগ্য। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি'র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০