
প্রখ্যাত চিত্রনায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী আর নেই। সোমবার (৯ নভেম্বর) রাতে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাবা-ছেলে হিসেবে তাদের সম্পর্ক ছিল বেশ গভীর ও বন্ধুত্বপূর্ণ। সোহমের পরিবারের বরাত দিয়ে অন্য একটি গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন সোহমের বাবা। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন।
পরিবার ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই সুব্রত চক্রবর্তী বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত দুর্গাপূজার সময় থেকে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। দশমীর দিনে অবস্থার চরম অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে বাড়িতে আইসিইউ সুবিধা নিশ্চিত করে চিকিৎসা চললেও দীপাবলির সন্ধ্যায় আবারও হাসপাতালে নিতে হয়। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে ও শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।
এদিকে, বর্তমানে ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সোহম চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের পর থেকে নানা প্রতিকূলতার পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এছাড়া একজন কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগও উঠেছে এই অভিনেতার বিরুদ্ধে। এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই বাবাকে হারিয়ে শোকে কাতর সোহম। গত দুর্গাপূজা থেকে তার শরীর আরো খারাপ হতে থাকে। বাড়ি ফিরিয়ে আনার পর বাড়িতেই আসিইউর মতো ব্যবস্থা করা হয়। ছাব্বিরে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০