প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১:১২ পি.এম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদন করুন ২২ সেপ্টেম্বরের মধ্যে

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে মোট ১৮ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
অধ্যাপক পদের বিবরণ
- অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ: ১টি পদ
- মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ: ১টি পদ
- ফার্মাকোলজি বিভাগ: ১টি পদ
- বেতন স্কেল: ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা
সহযোগী অধ্যাপক পদের বিবরণ
- অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ: ৪টি পদ
- ফার্মাকোলজি বিভাগ: ১টি পদ
- ভাসকুলার সার্জারি বিভাগ: ১টি পদ
- বেতন স্কেল: ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা
সহকারী অধ্যাপক পদের বিবরণ
- ফার্মাকোলজি বিভাগ: ২টি পদ
- চক্ষুবিজ্ঞান বিভাগ: ১টি পদ
- রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ: ৫টি পদ
- ইন্টারনাল মেডিসিন বিভাগ (জেরিয়াট্রিক মেডিসিন): ১টি পদ
- বেতন স্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা
আবেদনের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ বরাবর জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফি হিসেবে ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬। চাকরির আরও তথ্য: পল্লী উন্নয়ন বোর্ড নেবে ৮৫ জন, আবেদন ফি ১০০, কর্মস্থল চট্টগ্রাম-কক্সবাজার-কুমিল্লা।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: অধ্যাপক বিভাগ ও পদসংখ্যা – অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০