
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে ২ হাজার ১১৪ জনের আবেদনে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে। গত ২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের মধ্যে এই ত্রুটিগুলো পাওয়া যায়। সংশ্লিষ্ট প্রার্থীদের ইতিমধ্যে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ত্রুটিপূর্ণ ছবি ও স্বাক্ষর ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে প্রার্থিতা বাতিল হতে পারে। তাই প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে নতুন করে সঠিক নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, সাদাকালো, অস্পষ্ট, ঘোলাটে বা অনানুষ্ঠানিক ছবি আপলোড করা যাবে না।
ছবি আপলোডের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে, যার মাপ ৬০০*৬০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট। ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে ফরমাল পোশাকে হতে হবে এবং আবেদন করার আগের এক মাসের মধ্যে তোলা হতে হবে। এছাড়া ছবিতে প্রার্থীর সম্পূর্ণ মুখমণ্ডল, কপাল ও দুই কান স্পষ্টভাবে দৃশ্যমান থাকা বাধ্যতামূলক।
স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০*৮০ পিক্সেল মাপের এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের ফাইল আপলোড করতে হবে। স্বাক্ষরটি অবশ্যই সাদা কাগজে কালো কালি দিয়ে প্রার্থীর নিজের হতে হবে। স্ক্যান করার সময় স্বাক্ষরটি যেন উজ্জ্বল ও স্পষ্ট হয় এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভুল বা অস্পষ্ট ছবি ও স্বাক্ষর আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। চাকরির আরও তথ্য: এসব প্রার্থীকে ৩১ আগস্টের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাকরির আরও তথ্য: বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার টাকা। চাকরির আরও তথ্য: একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০