প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৮:৩২ এ.এম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ, আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত

নিয়োগের বিস্তারিত তথ্য
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রার পদের যোগ্যতা
- পদসংখ্যা: ১টি।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
- অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যক। একই ধরনের পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিকল্প হিসেবে সরকারি, আধা-সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।
ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পর্যায়েই কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
- অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক বা সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) হিসেবে অথবা করপোরেট প্রতিষ্ঠানের সমপর্যায়ের পদে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব নথিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং অভিজ্ঞতার সনদের হার্ড কপি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০