
ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় চমক দেখাল পাকিস্তান। ফিফা র্যাংকিংয়ে ১৩৫তম স্থানে থাকা শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ১৯৮তম অবস্থানে থাকা পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলে হারার পর এই পয়েন্ট তাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকল। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে এই প্রথম পয়েন্ট অর্জন করল পাকিস্তানিরা।
ম্যাচের শুরুটা অবশ্য পাকিস্তানের জন্য হতাশাজনক ছিল। খেলার ২৪ ও ৩২ মিনিটে গোল খেয়ে দুই গোলে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে দলটি। ৪৭ ও ৬২ মিনিটে গোল দুটি করেন আলি আকবর খান ও আব্দুল শেহজাদ। শেষ পর্যন্ত এই ড্রয়ের সুবাদে আসিয়ান কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম পয়েন্ট নিশ্চিত করেছে পাকিস্তান। উল্লেখ্য, চীন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় অতিথি দল হিসেবে আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০