
ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় রোগীর পেটে দেড় কেজি ওজনের গজ রেখে সেলাই করার ঘটনায় কনিকা মন্ডল (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২টায় ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার দেড় মাস ২০ দিন পর তার মৃত্যু হলো।
নিহতের স্বামী অশান্ত মন্ডল কান্নায় ভেঙে পড়ে বলেন, 'এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কীভাবে বাঁচব।' তিনি অভিযোগ করেন, চিকিৎসকের চরম অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করছেন। অশান্ত মন্ডল জানান, ডা. লক্ষী রানী দত্ত তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে লিখেছেন, 'দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি, আমি বারবার ক্ষমা প্রার্থী।' এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি' বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বারবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০