নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন মাদ্রাসা ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে কাশিপুর হাজিপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বিকেলে ছাত্রীরা মাদ্রাসার ছাদে খেলাধুলা করছিল। ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা দগ্ধ হয়। আহত শিক্ষার্থীরা হলো মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)। ওই শিক্ষার্থীরাকী পরিমাণ দগ্ধ সে সম্পর্কে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০