
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারকে ঘিরে বিনোদনপাড়ায় নানা ধরনের আলোচনা ও গুঞ্জন লেগেই থাকে। 'এটা আমাদেরই গল্প' ধারাবাহিকে 'সামির' চরিত্রে রূপদান করে তিনি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কাজের সূত্রে রূপালী পর্দার জীবনানন্দ দাশখ্যাত এই তারকার নাম জড়িয়েছে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের মতো একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে এসব সম্পর্কের খবর ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনে কতটা গড়িয়েছে, তা নিয়ে খোলামেলা কথা বলেছে ন খায়রুল বাসার।
অনুষ্ঠানের সঞ্চালক তানজিন তিশার সঙ্গে খায়রুল বাসারের ব্রেকআপের পেছনের কারণ জানতে চাইলে তিনি বেশ চমকে যান। জবাবে পাল্টা প্রশ্ন করে অভিনেতা বলেন, "ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে!" তিশার সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে তিনি জানান, তাদের মধ্যে আগেও যেমন যোগাযোগ হতো, এখনো তেমনই রয়েছে। তিশাকে একজন অত্যন্ত ভালো ও স্পষ্টভাষী মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, তানজিন তিশা কিছুটা রাগি ও পাগলাটে স্বভাবের। উল্লেখ্য, 'পারিজাতের জন্য ভালোবাসা', 'বাড়ি থেকে পালিয়ে', 'অবুঝ বায়না' ও 'গল্পের নাম মায়া' সহ বেশ কয়েকটি আলোচিত নাটকে এই দুজন জুটি বেঁধে কাজ করেছেন।
সহশিল্পীদের সঙ্গেই কেন বারবার তার নাম জড়িয়ে গুঞ্জন ছড়ায়, এমন প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, "আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।" এসব খবর কতটুকু সত্য জানতে চাইলে তিনি জানান, "গুঞ্জন মোটেই সত্যি না। কিন্তু, এসব গুঞ্জন আমি উপভোগ করি।"
একই পডকাস্টে আরেক অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্কের বিষয়টিও সরাসরি নাকচ করে দেন খায়রুল বাসার। তিনি জানান, সাদনিমা তার অত্যন্ত ভালো একজন সহশিল্পী, যিনি মানুষ হিসেবে অত্যন্ত সোজা-সাপ্টা ও ভালো। তিনি মন্তব্য করেন যে শুধু 'না' বললেই হয়তো গুঞ্জন একেবারে থেমে যায় না। এই দুজন একসঙ্গে 'জলকৌড়ি', 'জ্বীন ও পরীর সংসার', 'আগলে রেখো' এবং 'তোমাকে পাওয়ার জন্য'-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে এই তারকা জানান, আপাতত বিয়ে করার কোনো ভাবনা বা পরিকল্পনা তার নেই। ক্যারিয়ারের অনেক কাজ এবং পারিবারিক দায়িত্ব সম্পন্ন করাই এখন তার প্রধান লক্ষ্য। সকল দায়িত্ব শেষ করে অবসর পেলেই কেবল তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাববেন। আলাপচারিতার একপর্যায়ে উইকিপিডিয়ায় তার বয়স ৪৬ বছর লেখা থাকার বিষয়টি সঞ্চালক তুলে ধরলে খায়রুল বাসার হেসে বলেন, "৬৪ দিলেও মন্দ হতো না।" খায়রুল বাসার বক্তব্য শেষ হওয়ার পর সঞ্চালক বলেন, উইকিপিডিয়াতে আপনার বয়স ৪৬ দেওয়া, তা কী খেয়াল করেছেন। পারিবারিক কিছু দায়-দায়িত্বের ব্যাপার আছে। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে না। ”।
খায়রুল বাসার অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রায় এক দশকের ক্যারিয়ারে। ২০১৯ সালে 'ইতি, তোমারই ঢাকা' চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত 'ঊনপঞ্চাশ বাতাস' ছবিতে অভিনয় করেন। সিনেমা ছাড়াও 'কাজলরেখা' ও 'বনলতা সেন'-এর মতো চলচ্চিত্রে তিনি প্রশংসিত হয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি বেশ জনপ্রিয়; 'মহানগর', 'বোধ', 'কাবাডি' ও 'নিখোঁজ' ওয়েব সিরিজে তার অভিনয় নজর কেড়েছে। এছাড়া 'নেটওয়ার্কের বাইরে', 'সাহস' ও 'প্রজন্ম টু'-এর মতো হিট ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। পূর্বের মতো এ ধারাবাহিকও এরই মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে।
ছোটপর্দায় খায়রুল বাসারের ঝুলিতে রয়েছে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। তার অভিনীত কাজের মধ্যে 'রোদ বৃষ্টির গল্প', 'গল্পটা থেকে যায়', 'জলকৌড়ি', 'নাইট গার্ড', 'যুগল পাখির প্রেম বাগান', 'বাবুই', 'শহরে অনেক রোদ', 'এক্স=প্রেম', 'ভটভটি' এবং 'গুণপোকা' উল্লেখযোগ্য। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক 'ফিরে আসার গল্প'-এ তিনি প্রধান চরিত্রে কাজ করছেন, যা গত ৭ অক্টোবর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সম্প্রচার শুরু হয়েছে।
'এটা আমাদেরই গল্প' নাটকের বিশাল সাফল্যের পর সম্পর্কের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই নতুন নাটকটি। এতে আগের ধারাবাহিকের দীপা খন্দকার ও মনিরা মিঠুর পাশাপাশি খায়রুল বাসারকে আবার দেখা যাচ্ছে। এছাড়াও নাটকের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন প্রবীণ অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসারের পাশাপাশি নতুন এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়া। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। ‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। Do Not Sell or Share My Personal Information।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০