
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ৫১ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (৩০ আগস্ট ২০২৬) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনক্রমে এই নতুন দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ৯ আগস্টের স্মারক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১ আগস্টের স্মারকের ভিত্তিতে এই নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাব-ইন্সপেক্টর, সেপাই, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, রেডিও অপারেটর, ক্যাশিয়ার, অফিস সুপারিনটেনডেন্ট, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে কর্মরতরা রয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মোছা. মাজেদা খাতুন, মো. রিজবাইল হোসেন, মুহা. বিপ্লব হোসেন, মো. জাহাঙ্গীর আলম, জীবন কুমার চক্রবর্তী, মো. সুমন হাওলাদার, মো. আবদুল আলীম, মুহাম্মদ মামুন হোসেন, মো. এনামুল হাসান, মো. আমিনুল হক, শেখ মো. ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলী, মো. আবু হানিফ সবুজ, মো. কাউছার আহমদ, মো. দ্বীন ইসলাম, মো. সালমান, মো. আল হেলাল তাজ, সুজিত সরকার, মোসা. রোমানা আমিন, মুহাম্মদ আরিফুল হক ফুল, মো. শরিয়াত উল্লাহ ভূঁইয়া, মো. আরিফুর রহমান, মো. মিনহাজুল ইসলাম ও এম রিয়াদ হোসেন।
তালিকায় আরও রয়েছেন সোমেধ তপন চাকমা, মো. স্বপন মজুমদার, মোহাম্মদ মনির হোসেন, মো. সাজ্জাদুর রহমান, মো. সেলিম রেজা, মো. মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মসিনুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন (দ্বিতীয়), মো. আতিকুজ্জামান, মো. আবদুল্লাহ আল মামুন (তৃতীয়), মো. আমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম মোল্লা, মো. শফিকুল ইসলাম, মো. সালাউদ্দিন সোহেল, শিশির দাস, মো. কামরুল হাসান, মো. জুবায়ের ইসলাম, রুবেল দে, মো. আরিফুল ইসলাম, তাহমিনা আক্তার রানী, ফারহানা হোসাইন সুমী, আবু সালে মো. সোহেল এবং মো. কামরুল ইসলাম।
নিয়োগের শর্ত অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি অথবা নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। এছাড়া যোগদানের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যা প্রয়োজনে দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষানবিশকালে সন্তোষজনক কর্মসম্পাদন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চাকরি স্থায়ীকরণ করা হবে।
প্রশিক্ষণ শুরুর আগে কর্মকর্তাদের ৩০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। বন্ডের শর্তানুসারে, শিক্ষানবিশকাল বা প্রশিক্ষণ শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ত্যাগ করলে প্রশিক্ষণকালীন প্রাপ্ত যাবতীয় অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এছাড়া বিপিএসসির সুপারিশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং চাকরির অন্যান্য বিষয় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত হবে। চাকরির আরও তথ্য: সোনালী ব্যাংকে চুক্তিতে ২ বছর চাকরি, মাসে বেতন ২ লাখ ৫০ হাজার। চাকরির আরও তথ্য: জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ। চাকরির আরও তথ্য: তালিকার প্রথমাংশে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—হবিগঞ্জের মোছা। চাকরির আরও তথ্য: ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি। চাকরির আরও তথ্য: প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কয়েকটি জরুরি শর্তও নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০