
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদান কার্যক্রম শুরু হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, নিয়োগপত্রের সকল শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) থেকে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করছেন। আগামী ৪ অক্টোবর তাদের পদায়নের কাজ সম্পন্ন হবে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের কথা বলা হয়।
নিয়োগের এই পুরো প্রক্রিয়াটি বেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়েছে। প্রায় ১০ লাখ ৮০ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন, যার মধ্যে ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্ত সুপারিশ পান। তবে অনেকেই সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েন। এর মধ্যে অনেকেই আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, সুপারিশপ্রাপ্ত অনেকের ঠিকানা পরিবর্তন হওয়া বা যোগাযোগের অভাবেই তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হয়েছিল। গত ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এখনো ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে। আবার একই নিয়োগে সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ায় কেউ কেউ এখনো অপেক্ষায় থাকছেন। ৪৯তম বিসিএসে পিএসসির সুপারিশের পরও বঞ্চনা: ৫৭ জনের দায় কে নেবে। বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ বেসরকারি ও এক পাবলিক বিশ্ববিদ্যালয়। পেট্রোবাংলার অধীনে ৯ ও ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ৭৫৩।
যাচাই-বাছাইয়ের এই প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এরপর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা নিয়োগপত্র পেয়েছেন, তাদের যোগদানপত্রে নিজের পূর্ণ নাম, পিতার নাম, রোল নম্বর, জেলা, উপজেলা বা থানার তথ্যসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হচ্ছে। একইসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদানপত্র গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। সহকারী শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী সব প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমেই পরিচালিত হবে। এদিকে, নিয়োগপত্র হাতে না পাওয়া অনেক প্রার্থী এখনো অপেক্ষমাণ রয়েছেন এবং কিছু ক্ষেত্রে যারা নিয়োগপত্র পেয়েছেন তারা আজ স্ব-স্ব কর্মস্থলে যোগ দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০