
সোমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কে তার বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন জানান। এর আগে আওয়ামী লীগের জয়ের পর প্রধানমন্ত্রীকে তিনি অভিনন্দন জানিয়েছিলেন।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে এবং আশা প্রকাশ করেন যে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং বেইজিং তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে, তাদের এই সহযোগিতা কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়, বরং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা রাষ্ট্রদূতের সঙ্গে থাকা ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০