
পোশাকশিল্পের শ্রমিকদের দৈনন্দিন খাদ্য ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম শুরু করেছে সরকার। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তিন মাসের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগে ৩ মাসের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে খোলা ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি শুরু হয়েছে। মজুত থাকা সাপেক্ষে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রকৃত শ্রমিকদের কাছে চাল পৌঁছানো নিশ্চিত করতে নিজ নিজ কারখানার পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করা বাধ্যতামূলক করা হয়েছে। মজুত থাকা সাপেক্ষে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২: ৩০টা এবং বিকেল ২: ৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলবে।
খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এই কর্মসূচিতে যেকোনো অনিয়ম ঠেকাতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে। উল্লেখ্য, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর পোশাক খাতের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়, যার দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন গ্রেডের জন্য ৩২ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০