
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ ধসে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহত অবস্থায় আরও ১৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আসিমের তথ্যমতে, নিহত ১৭ শিক্ষার্থীর বয়স ১৩ বছর বা তার কম। বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের। দেশটির সংবাদপত্র ডন জানিয়েছে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশোয়ারের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাসরুমে পাঠদান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়া শিশুদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
দেশটিতে নির্মাণকাজে নিম্নমানের উপকরণ এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে নিয়মিত ভবন বা ছাদ ধসের ঘটনা ঘটে থাকে। গত কয়েক মাসে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে
এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর প্রথম দিনে অন্তত ২৭৮ জন পিটিআই কর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি পিটিআই নেতা সোহেল আফ্রিদিকে আটকের অভিযোগ উঠেছে। এছাড়া আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জোটের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০