প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৩:৪১ এ.এম
পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে মোট ৭৫৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬। মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনের চাকরির সুযোগ।
আবেদন পদ্ধতি
- প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- ফরম পূরণের সময় সব তথ্য সঠিকভাবে প্রদান নিশ্চিত করতে হবে এবং লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণীয়।
- আবেদনে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ নম্বর ব্যবহার করতে হবে।
- নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে; যা চূড়ান্ত হওয়ার পর আর পরিবর্তন করা সম্ভব নয়।
ছবি ও স্বাক্ষর আপলোড
- ফরম পূরণের পর আবেদনকারীকে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট) আপলোড করতে হবে।
- সাদা-কালো ছবি বা ভুল মাপের ফাইল গ্রহণযোগ্য হবে না।
- তথ্য সঠিক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আবেদন জমা দিতে হবে। সফল আবেদনের পর প্রাপ্ত 'অ্যাপ্লিকেন্টস কপি' সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।
পরীক্ষার ফি জমা
- আবেদন জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএসের সাহায্যে ফি পরিশোধ করতে হবে।
- নবম গ্রেডের পদের জন্য ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
- প্রথম এসএমএসে 'BOGMC <স্পেস> User ID' লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পিন নম্বর পাওয়ার পর দ্বিতীয় এসএমএসে 'BOGMC <স্পেস> Yes <স্পেস> PIN' লিখে পুনরায় ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে না।
সহায়তা ও যোগাযোগ
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য টেলিটক ও পেট্রোবাংলার ওয়েবসাইট এবং প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে নিম্নোক্ত মাধ্যমগুলোতে যোগাযোগ করা যাবে নির্দেশনা অনুসরণ করে ফরমের প্রতিটি ঘরে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল, ফরম্যাট জেপিজি এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অযোগ্যতা ধরা পড়লে কিংবা অনিয়মের আশ্রয় নিলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।
- ০১৯২০৪০০০৪৫
- ০১৬৭০৫১৮৬১৫
- ০১৭১৭০০১৩১২
- টেলিটক নম্বর থেকে: ১২১
- ই-মেইল: [email protected]
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- মোট পদ: ৭৫৩; শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬।
- অনলাইনে নিজেই কীভাবে আবেদন করবেন, তা সহজভাবে তুলে ধরা হলো।
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দেশের বাজারে সম্ভাবনাময় ক্যারিয়ার, পড়বেন কোথায়।
- প্রথম এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে BOGMC।
- বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০