
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সদ্য ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আটজন নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই আটজন নেতার সুরক্ষামূলক হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক হওয়া নেতাদের তালিকায় রয়েছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর। গত রোববার প্রদেশটিতে সরকার ভেঙে দেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রাদেশিক সরকার বিলুপ্ত ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেখানে গভর্নরের শাসন প্রবর্তিত হয়েছে। এরপর থেকেই এ আটজন নেতাকে হেফাজতে নেওয়ার ঘটনাটি ঘটল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০