
সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’ (পিকেএসএফ) তাদের ‘গ্রিন’ প্রজেক্টের অধীনে চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৪টি পৃথক পদে কর্মকর্তা নিয়োগ দেবে, যেখানে সর্বোচ্চ মাসিক বেতন ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহীদের আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই নিয়োগের মেয়াদ প্রাথমিক পর্যায়ে ১ বছর নির্ধারণ করা হয়েছে।
তবে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীর কাজের পারফরম্যান্স এবং মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়োনো হতে পারে।
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত শর্তাবলী পিকেএসএফের অফিসিয়াল ওয়েবসাইট (www.pksf.org.bd) থেকে জানা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্দেশিত নিয়ম মেনে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০