
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ বুধবার (২৬ আগস্ট) সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিন বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও স্থগিত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি ছুটির কারণে আজ পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।
তবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন ওসি মো. জাকারিয়া জানান, যেকোনো দিবসের ছুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না এবং উভয় দেশের যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০