
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ তাদের প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য সহকারী পরিচালক পদে জনবল খুঁজছে। ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ।
পদটিতে যোগ দিতে হলে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
সেই সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
প্রার্থীদের ৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে পারদর্শী হওয়ার পাশাপাশি কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়নের দক্ষতা থাকা জরুরি।
এছাড়া কম্পিউটারে কাজের দক্ষতা এবং মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে পরিদর্শনের মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ সব সনদপত্রের সত্যায়িত কপি, দুই কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির বিস্তারিত তথ্য এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলের মাধ্যমেও (hr@popy.org.bd) আবেদন করা যাবে। তবে পূর্বে আবেদনকারী প্রার্থীদের নতুন করে আর আবেদনের প্রয়োজন নেই। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। পূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন না করার জন্য বলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০