প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৩:৫৩ এ.এম
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের নিয়োগ, আবেদনের সুযোগ ও নিয়মাবলি

নৌপরিবহন মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ৩৫ জন স্থায়ী কর্মী নিয়োগ দেবে মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে ৯ম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই অনুযায়ী পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রতিষ্ঠানটি ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। প্রাথমিকে সহকারী শিক্ষক: পুলিশ ভেরিফিকেশন ইতিবাচক হলে ২৪ সেপ্টেম্বর মিলবে নিয়োগপত্র।
নিয়োগের পদ ও যোগ্যতা
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা ৫টি। বেতন স্কেল (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা ১২টি। বেতন স্কেল (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। উভয় পদেই কম্পিউটার প্রশিক্ষণ এবং ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা আবশ্যক।
- অফিস সহায়কপদসংখ্যা ১৮টি। বেতন স্কেল (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদন শুরু২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে।
- আবেদনের শেষ সময়২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
- বিস্তারিত তথ্যআগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক পোর্টালে বিস্তারিত জানতে পারবেন।
নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ৫।
- পদসংখ্যা: ১২।
- ঢাকার বাইরে চাকরি কোথায় বেশি, চট্টগ্রাম–কুমিল্লা না নারায়ণগঞ্জ–গাজীপুরে।
- পদসংখ্যা: ১৮।
- সাবেকমন্ত্রীর মায়ের নামে নামকরণ করা স্কুল ফিরছে পুরোনো নামেই।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০