
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের পর তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার নেত্রকোণা সদর হাসপাতালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানিয়েছেন, নিহতের শরীরে মোট ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে এবং একটি পিঠের দিকে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়েছে। ৪৫ বিসিএসের গেজেটে বাদ অন্তত ৫৬ প্রার্থী, কারণ খুঁজে পাচ্ছেন না সুপারিশবঞ্চিতরা। নেত্রকোণায় নিহত সাংবাদিকের শরীরে ৬ গুলির ক্ষত, ভেদ করে যায় ৫টি।
চিকিৎসক জানান, সাংবাদিক আলিফের বুকের অংশে তিনটি গুলি লেগেছিল। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। এছাড়া কপালের ডান পাশ দিয়ে একটি গুলি ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। মাথার ওপরের অংশ এবং ডান কাঁধের চামড়া ভেদ করেও দুটি গুলি বেরিয়ে যাওয়ার ক্ষত পাওয়া গেছে। ক্ষতের ধরন বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তাকে খুব কাছ থেকে বা সামনাসামনি গুলি করা হয়েছে। আশা-নিরাশার বালুচরে বেঁচে থাকার লড়াই। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আলিফের মাথা, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত দেখা গেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিবর্ষণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেসিকে কড়া কথা বলে এবার সুর নরম গাসপার্তের। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে এবার মুখ খুললেন লাউতারো।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামের একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত বা ঘটনার উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলাকারীদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
সাংবাদিক আলিফের ওপর এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছিল। সেই ঘটনায় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০