
নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে শহরের বন্ধন কনভেনশন হলে ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।
এ সময় সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পথে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০