
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। মিচেল স্যান্টনারের ঘূর্ণি তোপে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। তবে সেই কঠিন পরিস্থিতি থেকে তিলক বর্মা ও নিতিশ কুমার রেড্ডি দলের হাল ধরেন। ৪৮ বলে ৯৭ রানের সমীকরণ মেলানোর পথে সপ্তম উইকেটে তারা ৬৯ রানের রেকর্ড জুটি গড়েন। টি-টোয়েন্টিতে সপ্তম উইকেটে ক্রুনাল পান্ডিয়া ও দিনেশ কার্তিকের ৬৩ রানের পূর্ববর্তী রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই চার উইকেটের জয় নিশ্চিত করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে (৪/২১) মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত।
ম্যাচে তিলক বর্মা ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। নিতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২৬ রান করেন এক চার ও এক ছক্কার সাহায্যে। এর আগে টস জিতে ব্যাট করা নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের ৭০ ও জ্যাকবসের ৫৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। ভারতের হয়ে আর্শদীপ সিং ৩৩ রান খরচায় ২টি উইকেট নেন। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। কিউই ফিল্ডারদের সহজ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে সফরকারীরা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০