
জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আওতায় নতুন ও উদীয়মান খাতে কীভাবে অংশীদারিত্ব বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন উভয় দেশের নীতিনির্ধারকরা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়েও একমত হয়েছেন তারা। বিদ্যমান সম্পর্ককে টেকসই ও বহুমুখী করতে ভবিষ্যতে নতুন কোনো ক্ষেত্র চিহ্নিত করা যায় কি না, তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একে অপরের সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০