
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে প্রত্যাহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০