
নাটোরে বাস ও বালুবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলেই নয়জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। গুরুতর আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনাকবলিত বাসটি সংঘর্ষের ফলে দুমড়ে-মুচড়ে গেছে। বাসের ভেতর অনেক যাত্রী আটকা পড়ে থাকায় উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়েছে। দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়কের ওপর পড়ে থাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০