
দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে বড় ধরনের নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে পিএসসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই নিয়োগের চাহিদা জানিয়েছে।
জাতীয় সংসদে উপস্থাপিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। অর্থাৎ বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। এই বিশাল শূন্যতা পূরণে ৫ হাজার নতুন চিকিৎসকের নিয়োগ গ্রামীণ ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মে মাসে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
পিএসসির জ্যেষ্ঠ সদস্য সুজায়েত উল্যা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র পাওয়ার পর কমিশন বিদ্যমান বিধি অনুযায়ী দ্রুত বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। সাধারণত স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার পরিবর্তে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়, যা নিয়োগপ্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
এদিকে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেওয়ার পর তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ১ দশমিক শূন্য ১ শতাংশ। এই বাজেটের লক্ষ্য হলো স্বাস্থ্য খাতের অবকাঠামো ও জনবল সংকট দূর করে সেবার মান উন্নয়ন করা। চাকরির আরও তথ্য: ৩ ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, চলতি বর্ষে যত জন। চাকরির আরও তথ্য: মূলত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর কথা বলেন। চাকরির আরও তথ্য: এসব বিসিএসে কেবল প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চাকরির আরও তথ্য: লিখিত পরীক্ষার বড় ধাপ এখানে থাকে না। চাকরির আরও তথ্য: ফলে দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা যায়। চাকরির আরও তথ্য: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ১৪২। চাকরির আরও তথ্য: ১১ হাজার শূন্য পদ ও চিকিৎসাসেবার বাস্তবতা। চাকরির আরও তথ্য: অর্থাৎ শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০