বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী ছয় দলের মালিকপক্ষের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং ৬ দলের মালিকপক্ষ।
এই টুর্নামেন্টে ওয়ালটন, এইচ ব্লুস্টার, একমি, সিটিজেন গ্রুপ, ফরচুন গ্রুপ এবং সেভেন রিংস সিমেন্ট—এই ছয়টি কর্পোরেট প্রতিষ্ঠান দল পরিচালনা করবে। মোট তিনটি ফরম্যাটে (টি-টোয়েন্টি, ওয়ানডে ও প্রথম শ্রেণীর ক্রিকেট) অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বরিশাল স্টেডিয়াম থেকে। ছয়টি দলের অংশগ্রহণে ঘরোয়া ক্রিকেটের নতুন এই অধ্যায় নিয়ে বেশ আশাবাদী আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০